পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩৬ হাজার ৬০০ মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরে নোঙ্গর করেছে এমভি জাদোর নামের একটি মাদার ভ্যাসেল। বুধবার (৫ জুলাই) এ জাহাজটি পায়রা বন্দরের আউটারেজে এসে পৌছায়।
বন্ধ থাকা তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা এটি তৃতীয় জাহাজ। ১৮৯.৯৯ মিটার দৈর্ঘ্য ও ৩২.২৫ মিটার প্রস্থের এ জাহাজটি প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিায়র বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসে। বর্তমানে জাহাজটি আউটারেজ থেকে ইনার এ্যাংকোরেজে নিয়ে আসা হচ্ছে। এটি ইনারে পৌছানোর পর পরই লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। এর আগে প্রায় ৭৮ হাজার মেট্রিক ট্রন কয়লা নিয়ে পাভো ব্রেভ ও এ্যাথেনা নামের আরও দুটি জাহাজ বন্দরে আসে।
১৮ দিন ১০ ঘন্টা ৪০ মিনিট আগে
৩০ দিন ১৪ ঘন্টা ০ মিনিট আগে
৪৬ দিন ৪ ঘন্টা ১০ মিনিট আগে
৪৬ দিন ১৫ ঘন্টা ২০ মিনিট আগে
৫৯ দিন ১০ ঘন্টা ৪৩ মিনিট আগে
৬০ দিন ১৫ ঘন্টা ২৩ মিনিট আগে
৬৫ দিন ৭ ঘন্টা ৩২ মিনিট আগে