নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মির্জাগঞ্জে প্রণোদনার বীজ ও সার পেল ৫০০ প্রান্তিক কৃষক

অতিথিদের কাছ থেকে প্রণোদনার বীজ ও সার নিচ্ছেন প্রান্তিক কৃষকরা


পটুয়াখালীর মির্জাগঞ্জে খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে উফশী আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও নারিকেল গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৬ জুন) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগের আয়োজনে তাদের নিজস্ব প্রশিক্ষণ ভবনে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ সাইয়েমা হাসান'র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জাহিদ হাসান, মির্জাগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল বাশার নাসির ও জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম জোমাদ্দার। 
এসময় মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফারুক খান, সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, সহ-সভাপতি উত্তম গোলদার, দপ্তর সম্পাদক আব্দুর রহিম সজল ও দৈনিক প্রথম আলো প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জাকির হোসেন উপস্থিত ছিল। 

উপজেলা কৃষি বিভাগ জানায়, উপজেলার ৬ টি ইউনিয়নের ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষককে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হবে। এছাড়াও ২০২২-২৩ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় ৫৬০ জন কৃষকের প্রত্যেককে পাঁচটি করে নারিকেল গাছের চারা বিতরণ করা হবে।
আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ১০ ঘন্টা ৪০ মিনিট আগে