নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পটুয়াখালী গলাচিপায় সরকারি খাস জমি প্রকৃত ভূমিহীনদের বন্দোবস্ত দেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সরকারি খাস জমি প্রকৃত ভূমিহীনদের বন্দোবস্ত দেওয়ার দা


পটুয়াখালীর গলাচিপায় চরবাংলার সরকারি খাস জমি প্রকৃত ভূমিহীন পরিবারের মাঝে বন্দোবস্ত দেওয়ার দাবিতে কৃষক মজুর সংহতির ব্যানারে চর বাংলার  ৩২০ ভূমিহীন পরিবারের সদস্যেরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক, উপজেলা নিবাহী কমকর্তা ও সহকারী কমিসনার ভুমি বরাবর স্মারক লিপি প্রদান করে।


বুধবার (২১ জুন) সকাল ১০ টায় গলাচিপা উপজেলা পরিষদ চত্বরে বন্দোবস্ত দেওয়ার দাবিতে শতশত নারী পুরুষের অংশগ্রহণে ঘন্টাব্যাপী মানববন্ধন হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী  কমকর্তার কাছে চরবাংলার প্রকৃত ভূমিহীন পরিবারের মধ্যে সরকারি খাস জমি বন্দোবস্ত দেয়ার দাবী সম্বলিত একটি স্মারক লিপি পেশ করেন সংহতির নেতৃবৃন্দ।


মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক- মজুর সংহতি কেন্দ্রীয় কমিটির সভাপতি দেওয়ান আব্দুর রশিদ নীলু, সহ-সভাপতি এস এম আমজাদ হোসেন, সদস্য রুবিনা ইয়াসমিন, গলাচিপা উপজেলা শাখা কৃষক- মজুর  সংহতির আহবায়ক মোঃ সিরাজ খান, সদস্য সচিব মোঃ শাহাবুদ্দিন হাওলাদার, সাকিবুল ইসলাম শাফিন, সালমা বেগম প্রমুখ। এ সময় কন্দ্রীয় নেতা দেওয়ান আব্দুর রশিদ নীলু বলেন, একশ্রেনীর প্রভাবশালী ভূমী চক্র ভূয়া চর্চা ম্যাপ করে খাস জমি দখল করার পায়তারা করছেন। তিনি এব্যাপারে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ভূমিহীনদের নামে খাস জমি বন্দোবস্ত দেয়ার দাবী করেন। এসময় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে চরবাংলা চরের দুই শতাধিক ভূমিহীন নারী- পুরুষ অংশগ্রহণ করেন।

আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ৯ ঘন্টা ৩৩ মিনিট আগে