নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পটুয়াখালী গলাচিপায় মান্তা জেলেদের জন্ম নিবন্ধন বিষয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় নদীতে ভাসমান ছিন্নমূল মান্তা জেলেদের সহজ পদ্ধতিতে, হয়রানিমুক্ত ও কম খরচে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, ভিজিএফ কার্ড করার বিষয়ে আলোচনা হয়। এতে উপস্থিত সকলে সর্বসম্মতিক্রমে গলাচিপা পৌরসভার পক্ষ থেকে সহজে জন্ম নিবন্ধন করে দেয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া দেশের নাগরিক হিসেবে তাদের ভোট অধিকার ও বিভিন্ন সহযোগিতা প্রদানের আশ্বাস দেয়া হয়।

শনিবার (১৭ জুন) ২০২৩ সকাল ১০ টায় গলাচিপা পৌর ভবনের সভাকক্ষে সেজুতি হেলথ এন্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিডফ) এর আয়োজনে ও অক্সফাম ইন বাংলাদেশের সহোযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিডফের প্রকল্প ম্যানেজার মো: কবিরুল ইসলাম এর সঞ্চালনায় ও নির্বাহী পরিচালক মো: শাহিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা পৌরসভার মেয়র আহসানুল হক তুহিন।

তিনি বলেন, মান্তা জেলেরা নদীর সৌন্দর্য, তারা আমাদের মাছের চাহিদা পূরণ করে। তাদের জন্ম নিবন্ধন নিয়ে আর কোন হয়রানির শিকার হতে হবে না। এসময় মেয়র মান্তা প্রতিনিধিদের উদ্দেশ্য বলেন, যাদের জন্ম নিবন্ধন হয়নি তাদের লিস্ট করে ডকুমেন্টস সহ পৌরসভায় জমা দিতে। পৌরসভার পক্ষে থেকে তাদের সহজে জন্ম নিবন্ধন করে দেয়া হবে। এছাড়াও তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারের সকল বিধি নিষেধ মেনে নদীতে মাছ ধরতে হবে। কারেন্ট জাল দিয়ে নদীর মাছ নিধন থেকে বিরত থাকতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর সুশীল চন্দ্র বিশ্বাস। এ সময় গলাচিপা পৌরসভার সকল ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর, সিডফ কর্মীরা, মান্তা সম্প্রদায়ের মধ্যে গঠিত দলের বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, সিডফ ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে উপকুলীয় পটুয়াখালী জেলার কয়েকটি উপজেলাধীন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অবহেলিত দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে চর এলাকার দরিদ্র জনগোষ্ঠিকে তাদের আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে মর্যাদাসম্পন্ন ও আত্মনির্ভরশীল জনগোষ্ঠী হিসেবে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে চলছে।

আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ৮ ঘন্টা ৩২ মিনিট আগে