নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পটুয়াখালী গলাচিপায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলেদের বৈধ জাল ও বকনা বাছুর বিতরণ

গলাচিপায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলেদের বৈধ জাল ও বকনা বাছুর বিতরণ 

“নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিববর্ষে বাংলাদেশ”- এই শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় ২০২২-২০২৩ অর্থবছরে ইলিশ সম্পদের উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুফলভোগী নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাছাইকৃত প্রান্তিক জেলেদের মাঝে বৈধ জাল ও বকনা বাছুর বিতরণ করা হয়েছে। রোববার (২৮ মে) সকাল ১০ টায় উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে রতনদী তালতলী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পটুয়াখালী ৩ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম শাহজাদা (এমপি) আনুষ্ঠানিকভাবে ৯০ জন সুফলভোগী জেলেদের হাতে ৩০ সেট বৈধ জাল ও ১১ জন জেলের হাতে বকনা বাছুর তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রতনদী তালতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো : গোলাম মোস্তফা খান। অনুষ্ঠানে যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল খানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী। উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. সাহিন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: হারুন অর রশিদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আজিজুর রহমান বাবলু, মো. রেজাউল করিম হাওলাদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক বাবু তপন কুমার, উপজেলা আওয়ামী মৎস্য জীবী লীগের সভাপতি মো: ধলা মিয়া মাঝি, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সাবু সহ সুফলভোগী জেলে, দলীয় নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি এস এম শাহজাদা এমপি  জেলেদের বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় সরকার ঘোষিত মাছ ধরায় নিষেধাজ্ঞা মেনে চলতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে ভালোবাসেন। এ জন্য প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে উপহারস্বরূপ জেলেদের মাঝে বৈধ জাল ও বকনা বাছুর বিতরণ করা হয়েছে। এছাড়াও অবরোধের সময় সরকারিভাবে জেলেদের চাল সরবরাহ করা হয়। তাই কোন অবস্থাতেই অবরোধের সময় মাছ ধরা যাবে না।

আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ৮ ঘন্টা ৩২ মিনিট আগে