নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আটোয়ারীতে ৪০ বছর পর খেলাপী ঋণ পরিশোধ করে প্রশংসায় ভাসছেন বীরমুক্তিযোদ্ধা

 পঞ্চগড়ের আটোয়ারীতে খেলাপী ঋণ পরিশোধ করে দেশান্তরী কাকাকে দায় মুক্ত করে প্রশংসিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা জ্যোতিষ চন্দ্র বর্মন।

উল্লেখ, ওই বীর মুক্তিযোদ্ধার কাকা উপজেলা রাধানগর গ্রামের বাসিন্দা জিতেন্দ্র নাথ বর্মন। তিনি ১৯৮৪ সালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আটোয়ারী শাখা থেকে ৪৫ হাজার টাকা কৃষি ঋণ গ্রহণ করে অভাবের সংসার পরিচালনা করতে থাকেন। এক পর্যায়ে তিনি ঋণের বোঝা মাথায় নিয়ে পরিবার পরিজন নিয়ে পাশ্ববর্তী দেশ ভারতে পাড়ি জমায়। এতে ঋণটি খেলাপী হয়ে পড়লে তা আদায়ের উদ্দেশ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আটোয়ারী শাখা কর্তৃক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সার্টিফিকেট মামলা দায়ের করেন। দীর্ঘ সময়েও মামলাটি নিষ্পত্তি না হলে উপজেলা নির্বাহী অফিসার এবং শাখা ব্যবস্থাপকের বিকল্প প্রচেষ্টায় ঋণ গ্রহিতার ভ্রাতুষ্পুত্র (ভাতিজা) বীর মুক্তিযোদ্ধা জ্যোতিষ চন্দ্র বর্মন কাকার নামীয় দীর্ঘ প্রায় ৪০ বছরের খেলাপী ঋণের সমুদয় টাকা (১ লক্ষ ১১ হাজার ২ শত টাকা) পরিশোধ করেন।

এদিকে কাকা’র খেলাপী ঋণ পরিশোধ করার কারণে ভাতিজা বীর মুক্তিযোদ্ধা জ্যোতিষ চন্দ্র বর্মনকে  রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আটোয়ারী শাখা আনুষ্ঠানিকভাবে ফুলেল সংবর্ধনা প্রদান করেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান এর সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এক সংবর্ধনা প্রদান করা হয়। এতে ব্যাংক শাখা ব্যবস্থাপক মোঃ সফিউল হক, বীর মুক্তিযোদ্ধা জ্যোতিষ চন্দ্র বর্মন প্রমুখ বক্তব্য রাখেন।

বীরমুক্তিযোদ্ধা জ্যোতিষ চন্দ্র বর্মন বলেন, দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে যেমন মুক্তিযুদ্ধ করেছি-ঠিক তেমনি দেশের প্রতি ভালোবাসার কারণেই কাকা’র (চাচা’র) লক্ষাধীক টাকার খেলাপী ঋণটি পরিশোধ করে দিলাম।

এসময় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ জাহাঙ্গীর আলম, আরডিও জাকিরুল ইসলাম, গণমাধ্যমকর্মী ও ব্যাংক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর