নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আটোয়ারী উপজেলা বাসীকে নিরাপত্তার চাদরে ঢাকতে ৪৪টি সিসি ক্যামেরা স্থাপন

 পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা বাসীকে নিরাপত্তার চাদরে ঢাকতে পল্লী বিদ্যুৎ, কলেজ মোড় ও বাজারে ৪৪টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

সোমবার (১৮ মার্চ) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান'র কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে তথ্য প্রযুক্তি এই যুগে আরেক ধাপ এগিয়ে থাকল উপজেলা সদরবাসী।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজনুবিন রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ হুমায়ূন কবীর, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, বণিক সমিতির সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ ও সাধারণ সম্পাদক জামিলুর রেজা মানিক সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম জানান, উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত প্রধান বাণিজ্যিক কেন্দ্র ফকিরগঞ্জ বাজার। এটি উপজেলার মধ্যে অন্যতম প্রাচীন ও বৃহত্তম বাজার। যেখানে প্রতি সপ্তাহের রবিবার ও বৃহস্পতিবার হাটবার গুলোতে স্থানীয় ও বাইরের ব্যবসায়ীদের আনাগোনায় মুখরিত থাকে বাজারটি। এরই ধারাবাহিকতায় ফকিরগঞ্জ বাজার, কলেজ মোড়, পল্লী বিদ্যুৎ এবং উপজেলা সদরের সম্মুখভাগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও ব্যবসায়ীদের নিরাপত্তা রক্ষায় এ সিসি টিভি ক্যামেরা স্থাপন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

পাশাপশি উক্ত ক্যামেরাগুলো মনিটরিংয়ের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও আটোয়ারী থানায় পৃথক দুটি মনিটর বসানো হয়েছে।

Tag
আরও খবর