নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

তোড়িয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

 পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া উচ্চ বিদ্যালয় সহ সরকারি বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নবনির্মিত গ্রন্থকুটির, একাত্তর আশ্রয়ণ প্রকল্প, তোড়িয়া উচ্চ বিদ্যালয় ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব সহ সরকারি বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন তিনি।

পরে বিভাগীয় কমিশনার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে মতবিনিময় করেন। নবনির্মিত গ্রন্থকুটির, একাত্তর আশ্রয়ণ প্রকল্পের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং উন্নয়ন কাজে সহযোগিতার আশ্বাস দেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন, পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম, আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী, ওসি মোঃ মুসা মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোহাম্মদ ফায়সাল, সাবেক উপজেলা বীরমুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম আরও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


পরে তোড়িয়া উচ্চ বিদ্যালয় ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শনকালে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটি। সে সময় ওই বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান চলাকালীন সময়ে যোগ দেন, রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান সহ অতিথিবৃন্দ। এসএসসি পরীক্ষার্থী সহ অন্যান্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে বিস্তারিত ভাবে উপদেশ ও পরামর্শমূলক  বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার। 

Tag
আরও খবর