নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আটোয়ারীতে আগুনে পুড়ে নিঃস্ব ১৭ পরিবারের ৩০টি ঘর

 পঞ্চগড়ের আটোয়ারীতে আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে ১৭টি পরিবারের ৩০টি ঘর। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) বিকালে ৪টায় উপজেলার তোড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের দাড়খোর ধনুপাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানায়, বিকাল ৪টার দিকে ঝরেন বাবুর রান্না ঘরের খড়ির আগুন ঘরের বেড়ায় দেখতে পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করে। চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং মূহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ঐসময় আটোয়ারী ফায়ার সার্ভিস ডিফেন্স খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ওই সময়ের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়, প্রফুল্ল রায়, রঞ্জিত, কৈলাস, প্রদীপ, কলেজ রায়, বঙ্কিম, সুন্দর বাবু, দুর্জয়, হাব্বর আলী, আবু তাহের, হাসিবুল, সাইফুল ইসলাম, পন্তা, টুনি বর্মণ এবং সজিব রায়ের সবকিছুই।

অগ্নিকাণ্ডে নগদ টাকা, ধান, চাল, কাপড়-চোপড়, আসবাবপত্র কোনোকিছুই বের করতে পারেননি তারা। সর্বস্ব হারিয়ে এখন তারা নির্বাক।

আগুন লাগার খবর পেয়ে রাতেই আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মুসফিকুল আলম হালিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ চাল, ডাল, তেল, এবং কম্বল বিতরণ করেন। এসময় ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।


আরও খবর