নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আটোয়ারী উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) বিকালে উপজেলা কৃষক লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান গোলাপ।

উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জয়নুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।‌ 

তিনি বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল থেকে শুরু করে আমাদের সবাইকে দলের নেতা নয়, খাঁটি কর্মী হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। সারাদেশে নৌকার বিজয়ের মধ্য দিয়ে আবারও প্রধানমন্ত্রী হবেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের বাস্তবায়নকৃত রাস্তাঘাট, বিদ্যুৎ, স্কুল, কলেজ, মাদ্রাসা, মুক্তিযোদ্ধাভাতা, বয়স্কভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, কৃষকের সার, গ্রামকে শহরের আদলে গড়ে তোলা সকল উন্নয়নমূলক কর্মকান্ড বর্তমান সরকার চলমান রেখেছে। পদ্মা সেতু এবং টানেল দৃশ্যমান হয়েছে। তাই এ উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সকলকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জামিলুর রেজা মানিক, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মকলেছার রহমান, জিল্লুর হোসেন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, হুমায়ূন কবীর, রাব্বু হক প্রধানসহ উপজেলা ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

Tag
আরও খবর