নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আটোয়ারীতে নিখোঁজের দু'দিন পর স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

 পঞ্চগড়ের আটোয়ারীতে নিখোঁজের দু'দিন পর ইয়াসমিন আক্তার মোহনা (১৪) নামের এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে আটোয়ারী থানা পুলিশ।

আজ শনিবার (২১ অক্টোবর) সকালে
উপজেলার রাধানগর ইউনিয়নের গোবিন্দপুর এলাকার মকবুল হোসেনের বাড়ির পাশের পুকুরে ভেসে থাকা অবস্থায় এই লাশ উদ্ধার করা হয়। মারা যাওয়া মোহনা একই এলাকার মকবুল হোসেন মেয়ে। সে বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, মোবাইল ফোনে কথা বলা নিয়ে গত বৃহস্পতিবার  বিকেলে মোহনার মা আমেনা খাতুন মোহনাকে বকা দেয়। সেই অভিমানে ও রাগে মোহনা কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে আর বাড়ী ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান মেলেনি। পরে মোহনার বাবা বাদী হয়ে আটোয়ারী থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

ঘটনার দু'দিন পর শনিবার সকালে মোহনার খালা তৈয়বা খাতুন বাড়ীর পাশের পুকুরে লাশ ভেসে থাকা অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে আটোয়ারী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।

এব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া জানান, গত ১৯ অক্টোবর বিকালে মেয়েটির বাবা থানায় এসে একটি সাধারণ ডায়েরী করেছিলেন।‌ তারপর থেকেই বিষয়টি নিয়ে আমাদের পুলিশ কাজ করেছে। এর মধ্যেই আজকে সকালে পুকুরে লাশ ভেসে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে লাশ উদ্ধার করে তার বাবা ও মায়ের সনাক্তে থানায় আনা হয়। এঘটনায় একটি অপমৃত্যু মামলা নিয়ে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।


Tag
আরও খবর