নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আটোয়ারী স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিতীয় অপারেশন হলো - পিত্তথলির অপারেশন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আটোয়ারী, পঞ্চগড়।

 পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ছয় ইউনিয়নের প্রায় ১ লক্ষ ১৫ হাজার মানুষের চিকিৎসা সেবার ভরসাস্থল হলো- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আর এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু হওয়ার পর ২য় অপারেশন হলো কোলেসিস্টেক্টমির ( পিত্তথলির পাথর)।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুমায়ূন কবীর'র আয়োজনে সফলতার সঙ্গে অপারেশনটি সম্পন্ন করেন, জেলা সিভিল সার্জন ডাঃ মোস্তফা জামান চৌধুরী।

জনৈক রোগীর অপারেশন টিমে ছিলেন, আ্যানেসথেসিয়া কনসালটেন্ট ডাঃ বিশ্বজিৎ, সহকারী হিসেবে ডাঃ অনন্যা পাল ও শাফায়েত লস্কর। এসময় আরও উপস্থিত ছিলেন, গাইনী কনসালটেন্ট ডাঃ নাহিদ সিদ্দিকা এবং আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জাহিদ হাসান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ হুমায়ূন কবীর জানান, পঞ্চগড় জেলা সিভিল সার্জন এর সার্বিক সহযোগিতা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিত্যনতুন এ্যাডভান্সড সার্ভিস যুক্ত করা সম্ভব হচ্ছে। এরই ধারাবাহিকতায় নতুন যোগ হলো পিত্তথলির অপারেশন। এতে স্বাস্থ্য কমপ্লেক্সের সেবায় নতুন মাত্রা পেল।

তিনি আরও জানান, উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষ্ঠার ৪২ বছর পর গত ১৪ সেপ্টেম্বর এক প্রসূতি মায়ের সিজারিয়ান অপারেশন যাত্রা শুরু করার পর এটি দ্বিতীয় অপারেশন।

আটোয়ারী বাসীর সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণে উপজেলার স্বাস্থ্য কার্যক্রম এগিয়ে চলেছে বলে জানান তিনি।


Tag
আরও খবর