নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আটোয়ারীতে ২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিল

২১ আগস্ট গণতন্ত্রের মানসকন্যা, জননেত্রী শেখ হাসিনার উপর বর্বরোচিত গ্রেনেড হামলা করে হত্যার অপচেষ্টা ও মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমান সহ ২৪ জন নেতাকর্মী নিহতের স্মরণে পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা আওয়ামী লীগ এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১শে আগস্ট) সন্ধ্যা ৭টায় উপজেলা আওয়ামীলীগ এর দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল করিম, উপজেলা কৃষক লীগের সভাপতি ও মুল দলের সহ-সভাপতি কামরুজ্জামান গোলাপ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান, আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, মোখলেছুর রহমান এবং ধামোর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুল জবাব শাহিন প্রমূখ।

এসময় উপজেলা আওয়ামীলীগ, সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিভিন্ন সময় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য চেষ্টা চালানো হয়েছে। কিন্তু জনগণের প্রিয় নেত্রীকে সব সময় আল্লাহ রক্ষা করেছেন। বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট আমলে ২১ আগস্ট যে গ্রেনেড হামলা হয়েছে তাও ছিল জননেত্রীকে হত্যার চেষ্টা। বক্তারা অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্য এবং গ্রেনেড হামলায় নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Tag
আরও খবর