নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আটোয়ারীতে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

জাতীয় শোক দিবস

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ১৫ আগস্ট আটোয়ারী উপজেলায় নানা কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ।

জানা যায়, উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, কালো ব্যাচ ধারণ, শোক র‌্যালী, আলোচনা সভা ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। পাশাপাশি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, যুব ঋণের চেক হস্তান্তর ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুসফিকুল আলম হালিম'র সভাপতিত্বে জাতীয় শোক দিবস দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী, ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুমায়ূন কবীর, আটোয়ারী থানার ওসি সোহেল রানা, উপজেলা কৃষি কর্মকর্তা নুরজাহান খাতুন, ওসি (তদন্ত) সোয়েল রানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এমদাদুল হকের নেতৃত্বে আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, কৃষক লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শোক র‌্যালী বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শোক দিবসের আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া ও গণভোজের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।


Tag
আরও খবর