নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে জনকল্যাণ পরিষদের উপদেষ্টা মরহুম হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে পবিত্র কোরআন খতম অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনকল্যাণ পরিষদের চেয়ারম্যান ও চরকাঁকড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম মিরণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক হেদায়েত উল্লাহ বাদল।

সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর আলম মিরণ বলেন, জনকল্যাণ পরিষদের মূল লক্ষ্য সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। তিনি মরহুম হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের আদর্শ অনুসরণ করে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, “আসুন মানুষের কল্যাণে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে”—এই স্লোগানকে সামনে রেখে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, সুশাসন, নির্ভেজাল খাদ্য ও নিরাপদ সড়ক নিশ্চিতসহ ৮ দফা দাবি বাস্তবায়নে কাজ করা হচ্ছে।

আলোচনা সভায় বক্তারা মরহুমের কর্মময় জীবন, সততা, নিষ্ঠা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি আজীবন এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার অবদান স্থানীয়দের মাঝে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

উল্লেখ্য, জনকল্যাণ পরিষদ এরই মধ্যে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ে সহায়তা, ঘর নির্মাণ এবং অন্যান্য সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছে।

আরও খবর