নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সোনাইমুড়িতে পরোকিয়া প্রেমিকের হাত ধরে উধাও গৃহবধূ

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার, ৭নং বজরা ইউনিয়নের, ৮নং ওয়ার্ড শীলমুদ গ্রামের অত্যন্ত সহজ-সরল, কর্মঠ এবং সাহসী মানুষ সাহাব উদ্দিন। তিনি জন্মগতভাবে বাক-প্রতিবন্ধী এবং শ্রবণশক্তিহীন।

​ভাগ্যের নির্মম পরিহাসে শারীরিক সীমাবদ্ধতা থাকলেও, তিনি কখনো কারো দয়ার ওপর নির্ভর করেননি। হাড়ভাঙা খাটুনি আর সততার সাথে কাজ করে নিজের সংসার গুছিয়ে নিয়েছিলেন। ১২ বছর আগে তিনি বিয়ে করেন এবং তিন সন্তানের বাবা হয়ে জীবনের স্বপ্ন বুনছিলেন। কিন্তু বিধিবাম! তার সেই সুন্দর সংসারটি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।

​

সাহাব উদ্দিন এ-র  স্ত্রী  মরিয়ম দীর্ঘদিন ধরে পরকীয়ায় লিপ্ত ছিলেন। বিষয়টি জানার পর পারিবারিক অশান্তি শুরু হয় এবং এরই মধ্যে মরিয়ম বিভিন্ন এনজিও থেকে প্রায় ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা ঋণ গ্রহণ করেন।


​গত ১৭ মার্চ, ২০২৬ তারিখে অত্যন্ত পরিকল্পিতভাবে মরিয়ম, সাহাব উদ্দিন ও তাদের বড় সন্তানকে বাজারে পাঠায়। এই সুযোগে সে বাড়ির সব আসবাবপত্র, নগদ অর্থ এবং বাকি দুই সন্তানকে নিয়ে পিকআপ ভ্যানে করে তার পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়। বাড়ি ফিরে সাহাব উদ্দিন  সবকিছু শূন্য দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন। এমনকি মরিয়মের পরিবারের কাছে বিচার চাইতে গেলে তারা উল্টো তাকে প্রাণনাশের হুমকি দেয় এবং মিথ্যা মামলার ভয় দেখায়।


​আজ তিনি নিঃস্ব, অসহায় এবং বিচারপ্রার্থী।

দীর্ঘ ১ মাস পার হয়ে গেছে, থানায় মামলা করার পরেও প্রশাসন এখনও অভিযুক্তদের আইনের আওতায় আনতে পারেনি। সাহাব উদ্দিন চান শুধু তার সন্তানদের ফিরে পেতে। কিন্তু আইনগত প্রক্রিয়ার ধীরগতি তার জীবনকে বিষিয়ে তুলেছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা বর্তমানে চট্টগ্রাম শহরের কদমতলী এলাকায় অবস্থান করছে।

দেশের সচেতন নাগরিক এবং বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের মানুষের কাছে আবেদন আপনারা এই পোস্টটি শেয়ার করে ছড়িয়ে দিন। একটি শেয়ার হয়তো এই অসহায় বাবার সন্তানদের ফিরিয়ে দিতে সাহায্য করবে।


​অভিযুক্তদের সম্পর্কে কোনো তথ্য বা তাদের অবস্থান জানলে দয়া করে দ্রুত যোগাযোগ করুন।


যোগাযোগ: স্থানীয় ওয়ার্ড মহিলা সদস্য। 

মোবাইল: 01843673310

আরও খবর