নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সোনাইমুড়ীকে মডেল উপজেলা করার প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদ ভুঁইয়া


নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলাকে মডেল উপজেলা পরিষদ গঠন করতে দলের মনোনয়ন ও সমাজের সর্বসাধারণের কাছে দোয়া কামনা করছেন তৌহিদ ভুইয়া।

তিনি উপজেলার নদোনা ইউনিয়নের বুরপিট গ্রামের কৃতি সন্তান। ছাত্রজীবন থেকেই তৌহিদ ভুইয়া একজন  সংগঠক, সমাজকর্মী, শিক্ষানুরাগী হিসাবে বিভিন্ন সামাজিক মানবিক সংগঠনের সাথে নিজেকে যুক্ত রেখেছেন।

১৯৯০ সালে অষ্টম শ্রেনির ছাত্র থাকাকালীন জাতীয় শিশুকিশোর সংগঠন মুকুল ফৌজের বাংলাবাজার শাখার "অগ্রসেনার দায়িত্ব পালনের মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হন।

তিনি "নিলামহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির "সভাপতি হিসাবে সততার সাথে দায়িত্বপালন করেন। "প্রাক্তন ছাত্রছাত্রী - রুবিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়" সংগঠনের সংগঠক এবং আহবায়কের দায়িত্ব পালন করেন। এই সংগঠনটি ২০১৮ সাল থেকে বিভিন্ন  

"প্রাক্তন ছাত্রছাত্রী - চৌমুহনী সরকারি এস, এ কলেজ"  সংগঠনের সংগঠক ও পরিচালনা প্যনেলের সদস্য , এই সংগঠনটি ২০২০ সাল থেকে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যানমূলক কাজ করে আসছেন।

ছাত্র জীবনে নিজ গ্রামের মুরুব্বীদের উৎসাহ ও অনুপ্রেরণায় এলাকায় বিভিন্ন সামাজিক উন্নয়নমুলুক কর্মকান্ডে সম্পৃক্ত হন। তিনি বুরপিট "ঈদগাও জামে মসজিদের প্রতিষ্ঠাকালীন সহসভাপতি এবং গজারিয়া পুলেরগোড়া মসজিদের প্রতিষ্ঠাকালীন সহসভাপতি ছিলেন।

১৯৯০ সালে ছাত্রজীবন থেকেই শহীদ জিয়ার হাতে গড়া দল বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হন। বর্তমানে তিনি সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য। তিনি সাবেক সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন চৌমুহনী সরকারি এস এ কলেজ ছাত্রদলে, সাবেক সদস্য, নোয়াখালী জেলা যুবদল, সাবেক সভাপতি বাংলাবাজার আঞ্চলিক শাখা ছাত্রদল ও সাবেক সহসভাপতি - নদোনা ইউনিয়ন ছাত্রদল। তিনি উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষের দোয়া কামনা করেছেন।

Tag
আরও খবর