নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

হাতিয়া দ্বীপের কৃতি সন্তান রাহাদ ঢাবি সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত


ঐতিহ্যবাহী তরুণ সাংবাদিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)-এর ২০২৬ কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কৃতি সন্তান মো. রাহাদ উদ্দিন।

মঙ্গলবার (১৭ মার্চ) সংগঠনটির কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে তিনি এ পদে জয়লাভ করেন।

মো. রাহাদ উদ্দিন বর্তমানে দৈনিক জনকণ্ঠ-এর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এর আগে তিনি দৈনিক ইনকিলাব পত্রিকার বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে কাজ করেছেন।

সাড়ে চার বছরের সাংবাদিকতা জীবনে তিনি সাহসিকতা ও বস্তুনিষ্ঠতার জন্য প্রশংসা অর্জন করেছেন। বিশেষ করে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর সময় জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ‘জুলাই সাহসী সাংবাদিক’ স্বীকৃতি এবং একটি বেসরকারি সংস্থা থেকে ‘জুলাই বার্তাবীর’ পদক লাভ করেন।

প্রতিক্রিয়ায় রাহাদ উদ্দিন বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আমাদের জন্য একটি আবেগের জায়গা। এখান থেকেই অনেক দক্ষ সাংবাদিক তৈরি হয়েছেন। এমন একটি সংগঠনের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হতে পেরে আমি আনন্দিত। আমাকে নির্বাচিত করায় সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, “সাংবাদিকতায় আরও ভালো কাজ করতে চাই এবং নিজেকে দক্ষভাবে গড়ে তুলতে চাই।”


Tag
আরও খবর