নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

হাতিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৮টি দোকান পুড়ে ছাই

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা বাজারে একটি জ্বালানি তেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তেলের দোকানসহ মোট ৮টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রোববার (১ ফেব্রুয়ারি) বেলা আনুমানিক ১১টার দিকে উপজেলার জাহাজমারা বাজারের পশ্চিম পাশে অবস্থিত আমজাদের তেলের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক ক্রেতার হাতে থাকা জ্বলন্ত সিগারেটের ফুলকা দোকানে রাখা পেট্রলের ওপর পড়তেই আগুন ধরে যায়। দাহ্য জ্বালানি থাকায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পাশের ২টি ওষুধের ফার্মেসি, ১টি মোবাইল দোকান, ৩টি চায়ের দোকান ও একটি মুদি দোকানসহ মোট ৮টি দোকান পুড়ে যায়।

আগুন নেভাতে গিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ হুড়োহুড়ি করে এগিয়ে এলে একজন আহত হন বলে জানা গেছে। আহত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয়রা অভিযোগ করে জানান, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হওয়ায় আগুন আরও ভয়াবহ রূপ নেয় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক ইলিয়াস জানান, “আমাদের কোটি টাকার চারটি দোকান একসাথে আগুনে পুড়ে গেছে। এছাড়া অন্যান্য ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার মালামালও পুড়ে ছাই হয়েছে। নতুন করে ব্যবসা শুরু করার মতো কোনো সক্ষমতা আমাদের নেই।”

জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সোলাইমান জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অধিকাংশই আর্থিকভাবে তেমন স্বচ্ছল নন, ফলে এই অগ্নিকাণ্ড তাদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

এ বিষয়ে হাতিয়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মেহেদী হাসান ভূঁইয়া জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আনুমানিক ১০ লাখ টাকার বেশি মালামাল পুড়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

Tag
আরও খবর