নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নোয়াখালীর সেনবাগে মৃত্যুর ৮ মাস পর কবর থেকে আলা উদ্দিনের লাশ উত্তোলন



নোয়াখালী সেনবাগ উপজেলা ১নং ছাতারপাইয়া ইউপির লেমুয়া গ্রামে মৃত্যুর ৮ মাস পর মোঃ আলা উদ্দিন (৪০) নামের এক যুবকের লাশ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।


মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলির উপস্থিতিতে কবর থেকে আলাউদ্দিনের লাশ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য নোয়াখালীর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পিবিআইয়ের ইন্সেপেক্টর মোঃ আনোয়ার হোসেন।


নিহতের ভাই মহিন উদ্দিন জানান, ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর সেনবাগের লেমুয়া গ্রামের হাজী বাড়ির আবদুল গোফরানের সঙ্গে জায়গা জমিন নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ পাশ্ববর্তী বাড়ির মজিবুল হক, মিজানুর রহমান, দিদারুল আলম, সাইদুল হক ও আলাউদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী আবদুল গোফরানের ছেলে আলাউদ্দিন ও মহিন উদ্দিনের ওপর অতর্কিতে হামলা চালিয়ে তাদেরকে এলোপাথাড়ী কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করে।

পরবর্তীতে চিকিৎসা শেষে ঘটনার প্রায় ৪ মাস পর ১৪ এপ্রিল ২০২২ সালে আলাউদ্দিন নিজ বাড়ীতে মারা যায়। 

এরপর আলা উদ্দিনের মৃত্যুর ঘটনার সঙ্গে প্রতিপক্ষের আসামিরা জড়িত বলে মামলা দায়ের করা হয়।

এ ব্যাপারে নিহতের বাবা গোফরান উদ্দিন বলেন আসামী মজিবুল হক আমার ছেলে আলাউদ্দিনকে পরিকল্পিতভাবে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে,আমার ছেলে ৪ মাস  অসুস্থ থেকে মারা যায়। আমি ডিসি ও পুলিশ প্রশাসনের কাছে ছেলে হত্যার বিচার চাই।

নোয়াখালী বিচারিক আদালতের ম্যাজিষ্ট্রেট ইকবাল হোসেন নিদের্শে মঙ্গলবার দুপুরে সেনবাগের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাজমিন আলম তুলির উপস্থিতিতে মামলার তদন্তকারী পিবিআই কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন আলাউদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

আরও খবর