নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নোয়াখালীতে লুন্ঠিত স্বর্ণালংকার-নগদ টাকাসসহ ছিনতাইকারী গ্রেফতার

ছিনতাইকারী গ্রেফতার





নোয়াখালীতে লুন্ঠিত স্বর্ণালংকার-নগদ টাকাসসহ ছিনতাইকারী গ্রেফতার

নোয়াখালী জেলার  দ্বীপ উপজেলা  হাতিয়াতে লুন্ঠিত স্বর্ণালংকার-নগদ টাকাসসহ ছিনতাইকারীকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।  

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার চরঈশ্বর ইউনিয়নের পূর্ব লক্ষীদিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে আবদুর রহমান (২৩) একই গ্রামের মারজানের ছেলে জাহেদ(২৫)ও চরঈশ্বর গ্রামের ভুলু ড্রাইভারের ছেলে হোসেন আহম্মদ (২৫)।  

শনিবার ( ২৬ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার বঙ্গবন্ধু সড়ক টু আলী হাজী ইটের সড়কের আবুল বাশারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।  

পুলিশ জানায়, শনিবার দুপুর পৌনে ১টার দিকে গৃহবধূ আফসানা বেগম (২৫) পারিবারিক প্রয়োজনে ১ ভরি তের আনা স্বর্ণালংকার, নগদ ৫১ হাজার ৫৭০ টাকাসহ নিজ বাড়ি থেকে ওছখালী বাজার যাওয়ার পথে বঙ্গবন্ধু সড়ক টু আলী হাজী ইটের সড়কের আবুল বাশারের বাড়ির সামনে  পৌঁছলে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল যোগ তিন ছিনতাইকারী ওই গৃহবধূর গতিরোধ করে চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা তিন ছিনতাই করে পালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ছিনতাইয়ের শিকার আফসানা বেগমের চিৎকারে স্থানীয় লোকজন ধাওয়া করে তিন ছিনতাইকারীকে ১ ভরি ১৩ আনা স্বর্ণালংকার ও নগদ ৫১ হাজার ৫৭০ টাকা এবং দুটি চাকু, আসামিদের ব্যবহৃত দুটি মোবাইল, একটি হিরো মোটরসাইকেলসহ আটক করে পুলিশে সোপর্দ করে।  

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় মামলা দায়েরের করা হয়েছে।

আরও খবর