নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নোয়াখালীর পুলিশ সুপার গোল্ডকাপ টুর্নামেন্টের আয়োজন সুন্দর হয়েছে প্রতিমন্ত্রী জাহিদ।

পুলিশ সুপার গোল্ডকাপ টুর্নামেন্ট সুন্দর হয়েছে প্রতিমন্ত্রী জাহিদ।



নোয়াখালীর পুলিশ সুপার গোল্ডকাপ টুর্নামেন্টের আয়োজন সুন্দর হয়েছে প্রতিমন্ত্রী জাহিদ।


রিপন মজুমদার নোয়াখালী বেগমগঞ্জ প্রতিনিধি:


যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, বর্তমানে ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্ট চলছে। এ ঝড়ে আমরা সবাই ভুগছি। কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা অথবা কেউ অন্য দলকে সমর্থন করছি। অনেকে খেলা নিয়ে বিরোধে জড়ায়। ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে বিরোধ কাম্য নয়। যেই দলই সাপোর্ট করিনা কেনো আমরা একে অপরের ভাই। আমাদের মধ্যে যেনো কোনো দন্ধ না হয়। 


শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে নোয়াখালী পুলিশ লাইন্সে আন্তঃ থানা পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের পুরুষ্কার বিতরনী শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, ফুটবল বিশ্বকাপ নিয়ে ফেসবুকে একে অপরের বিরুদ্ধে কুৎসা রটনা করা হচ্ছে। একটা দলকে ভালবাসতেই পারি কিন্তু আমরা সীমার মধ্যে থাকব। আমরা অবশ্যই ফুটবল বিশ্বকাপ উপভোগ করব। অপ্রীতিকর কিছু যেন না ঘটে সেদিকে নজর রাখতে হবে। 


খেলাধুলা তরুণদের মাদক থেকে দূরে রাখে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে জেলা প্রশাসক ফুটবলের জনপ্রিয়তা পেয়েছে। নোয়াখালীর পুলিশ সুপার গোল্ডকাপ টুর্নামেন্টের আয়োজন সুন্দর হয়েছে। আগামীতে দেশব্যাপী এ টুর্নামেন্টটিও জনপ্রিয়তা পাবে। খেলাধুলা যতবেশি আয়োজিত হবে ততবেশি তরুণরা যুক্ত হবে। খেলাধুলা তরুণদের মাদক থেকে দূরে রাখে।


এসময় পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম পিপিএম বলেন , নোয়াখালীতে আন্তঃ থানা পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের মাধ্যমে নতুন করে ফুটবল উন্মদনা হয়েছে। নোয়াখালীর প্রতিটা উপজেলা থেকে একটি করে ফুটবল দল অংশগ্রহণ করে। প্রত্যেকটা দলই ভাল খেলেছে। 

এরপর প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি আন্তঃ থানা পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের চ্যাম্পিয়ন  দল সুধারাম মডেল থানা ও রানার্সআপ কবিরহাট থানার খেলোয়াড়দেরকে ট্রফি তুলে দেন। 


এর আগে, পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।  


এসময় নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত সহকারী ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম,

জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু,  জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক এইচ এম খাইরুল আনম চৌধুরী সেলিম, নোয়াখালী পৌরসভার মেয়র ও  আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক সহিদ উল্যাহ খান সোহেল, আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান উপস্থিত ছিলেন।

আরও খবর