নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সোনাইমুড়ী উপজেলা আ.লীগের সভাপতি বাকের, সম্পাদক বাবু

আবু বকর ছিদ্দিক সোনাইমুড়ী নোয়াখালী থেকেঃ

দীর্ঘ ১৮বছর পর বহু আলোচিত এবং কাঙ্ক্ষিত নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সাবেক উপজেলা আ.লীগের সভাপতি মুমিনুল ইসলাম বাকের পূণরায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আ.ফ.ম বাবুকে নির্বাচিত করেছে আগত কেন্দ্রীয় আ.লীগের নেতৃবৃন্দরা।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ১৮ বছর কাটিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নানা রঙের টি-শার্ট,টুপি, ব্যানার,ফেস্টুন নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে সম্মেলন স্থলে এসে জড়ো হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। উপজেলা আ.লীগ সভাপতি মুমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ.ফ.ম বাবুল বাবুর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন,সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা খানম, নোয়াখালী ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম, স্থানীয় সংসদ সদস্য এইচ.এম ইব্রাহিম, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ.এইচ.এম খায়রুল আনম চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন, সহিদ উল্যাহ্ খান সোহেল, জেলা আওয়ামী লীগের সদস্য ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামীলীগের সদস্য খন্দকার রুহুল আমিন, ফুয়াদ হোসেনসহ আরো অনেকে।

দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় ও জেলা আ.লীগের নেতৃবৃন্দরা আলহাজ্ব মমিনুল ইসলাম বাকেরকে সভাপতি ও আ.ফ.ম বাবুল বাবুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। এছাড়াও সহ-সভাপতি ভিপি নুরুল হক চৌধুরী,ভিপি বাহার,আব্দুল আউয়াল, ও যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন সুজনকে নির্বাচিত করা হয়েছে।

Tag
আরও খবর