নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সোনাইমুড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ -স্মার্ট আইডি কার্ড বিতরণ

আবু বকর ছিদ্দিক সোনাইমুড়ী নোয়াখালী থেকেঃ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বীরশ্রেষ্ঠ শহীদ মোঃ রুহুল আমিন মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন নোয়াখালীর সোনাইমুড়ী- চাটখিল আসনের সাংসদ সদস্য এইচ- এম ইব্রাহিম।

সভায় তিনি বলেন, মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সম্পদ। আমাদের সবাইকেই তাদের সম্মান দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। আজ তাদের ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করার মধ্য দিয়ে তাদের সম্মানিত করা হচ্ছে।

এমপি ইব্রাহিম বলেন, আমাদের তরুণ ও যুবকদের মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে তুলতে হবে, তবেই দেশ আরও সুন্দর ভাবে এগিয়ে যাবে। আর এ শিক্ষা আমাদের প্রত্যেকটি পরিবার থেকে শুরু করতে হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা ইউচুফ মাষ্টার, সাবেক কমান্ডার গোলাম মাওলা,উপজেলার আওয়ামীলীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আ প ম বাবুল বাবু, সহ- সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার, হাফিজ আবু বকর ছিদ্দিক দুলাল।

সোনাইমুড়ী উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা হাছান হাবিব। 

অনুষ্ঠানে মোট ৭৯২ জনকে ডিজিটাল সনদপত্র ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়। এরমধ্যে জীবিত ৩৬২ জনকে ডিজিটাল সনদপত্র ও স্মার্ট কার্ড এবং মৃত ৪৩০  জনের পরিবারের সদস্যদের হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়া হয়।

Tag
আরও খবর