নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভুয়া সনদ দিয়ে এনআইডি সংশোধন করতে গিয়ে এক তরুণ আটক


এম এবি ছিদ্দিক সোনাইমুড়ী নোয়াখালীঃ

নোয়াখালীতে ভুয়া সনদ দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করতে গিয়ে এক তরুণ আটক হয়েছেন।  

আটককৃত মো.সাব্বির রাব্বী (২১) সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ঘোষকামতা গ্রামের মো. মিজানের ছেলে।   

রোববার (১৩ নভেম্বর) দুপুরে জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অভিযুক্ত তরুণ কে আটক করা হয়। 

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে আটক তরুণ কে থানায় নিয়ে আসা হয়েছে।  

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা রাব্বী তার জাতীয় পরিচয়পত্রে মায়ের নাম সংশোধনের আবেদন করে। রোববার দুপুর ১২টার দিকে ওই তরুণ আবেদনের শুনানিতে জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন। সেখানে সে সংশোধনের জন্য প্রমাণ হিসেবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার একটি সনদ পেশ করে। তাৎক্ষণিক অনলাইনে সনদপত্রটি যাচাই করলে দেখা যায় সনদটি ভুয়া। 

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, জাল সনদপত্রটি ধরা পড়ার পর আবেদনকারী জালিয়াতির বিষয়টি স্বীকার করেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এর আগে, অভিযুক্ত কে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

ওসি আনোয়ারুল ইসলাম আরও বলেন, এখনো লিখিত অভিযোগ পায়নি। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে লিখিত অভিযোগ দেওয়ার কথা রয়েছে।  লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

Tag
আরও খবর