নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নোয়াখালীর হাতিয়ায় গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীক গ্রেফতার




নোয়াখালীর হাতিয়া উপজেলায় গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার মো. নাজিম উদ্দিন (২৯) উপজেলার হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বেজুগালিয়া গ্রামের মৃত বশির উল্যার ছেলে।

বুধবার ( ০২ নভেম্বর ) মঙ্গলবার  দুপুর ১টার দিকে উপজেলার খবির মার্কেট সংলগ্ন আবুল কালামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ০৭ মাস পূর্বে হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাজিম উদ্দীনের সাথে একই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চরকৈলাশ গ্রামের আবু তাহেরের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

পারিবারিক কলহের জের ধরে গত রোববার ৩০ অক্টোবর সকালে নাজিম উদ্দীন তার নিজ বাড়ির বসত ঘরে স্ত্রী সুরমা বেগমকে (১৯) পিটিয়ে আহত করে গলা টিপে হত্যা করেছে বলে নিহতের মা সাফিয়া বেগম অভিযোগ করেন।
নিহতের বড় ভাবি জিন্নাত আরা বলেন, নাজিম ওই দিন সকাল প্রায় ৯ টার সময় মোবাইল ফোনে সুরমাকে মেরে ফেলার হুমকি দিয়ে ফোন কেটে দেয়। কিছুক্ষণ পর দ্বিতীয় বার ফোন করে সুরমা অজ্ঞান হয়ে পড়ে আছে আপনারা তাড়াতাড়ি আসেন বলেই ফোন কেটে দেয়।

 

দ্রুত সুরমার বাবা-মা, আত্মীয়-স্বজন ছুটে গেলে সুরমার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

 

ঘটনার পর স্বামী নিজাম আত্নগোপনে চলে যায়। এ ঘটনায় নিহত সুরমা বেগমের মা সাফিয়া বেগম বাদী হয়ে নিহতের স্বামী মো. নাজিম উদ্দীনসহ ৪ জনকে আসামি করে মঙ্গলবার হাতিয়া থানায় একটি  হত্যা মামলা দায়ের করেন। পরে ঘটনার তিন দিন পর নিহতের স্বামীকে গ্রেফতার করে পুলিশ।


হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতার করতে  পুলিশ চেষ্টা চালাচ্ছে।

আরও খবর