নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নোয়াখালীতে ৩ ছিনতাইকারী গ্রেফতার



নোয়াখালীতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সরঞ্জাম ও নগদ টাকা সহ ৩ ছিনতাইকারী গ্রেফতার সুধারাম থানা পুলিশ। 


বৃহস্পতিবার (২০ অক্টোবর )  নোয়াখালী সদর থানা পুলিশ  রাতে মাইজদী শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সরঞ্জামাদি ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।


গত কয়েকদিন যাবৎ একটি চক্র সিএনজিতে যাত্রীবেশে ঘুরে ঘুরে, মাইজদী শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র ছিনতাই করে আসছিল। 

 সিসিটিভি পর্যালোচনার মাধ্যমের  সুধারাম মডেল থানার উক্ত চৌকস টিম ছিনতাইয়ের ঘটনায় জড়িত, আসামী সাইফ ওরফে সাইফুল (২৫), পিতা-আবদুর রহিম মেকার, গ্রাম- ধর্মপুর (রহিম মেইকার বাড়ী), ইসমাইল (৩৫), পিতা-আবদুর রব ভুলু, গ্রাম- পূর্ব শূল্যকিয়া (এমরান মিয়ার বাড়ী),  মোঃ হুমায়ুন (২৫), পিতা-দুলাল মুহুরী, গ্রাম- পূর্ব শূল্যকিয়া (দুলাল মুহুরী বাড়ি), সর্ব থানা-সুধারাম, জেলা-নোয়াখালীদেরকে গ্রেফতার করে। 


গ্রেফতারের সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২টি সিএনজি,১টি ছুরি এবং ছিনতাইকৃত নগদ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।


উল্লেখ্য,  মিজানুর রহমান (৪৪), পিতা-মৃত আমানত উল্যাহ,  গ্রাম-সালেহপুর, থানা-সুধারাম, জেলা- নোয়াখালী থানায় এসে উপরোক্ত ছিনতাইকারীদের সনাক্ত করেন। ছিনতাইয়ের শিকার ব্যক্তি বলেন, গত ৩ অক্টোবর  সিএনজি যোগে সালেহপুর যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হলে,  বেলা সোয়া ১২ টার দিকে পৌর বাজার বকশী মিজি পোলের সোনাপুর টু চৌমুহনী চৌরাস্তার বড় মসজিদ মোড়ে, উপরোক্ত আসামীরা তাকে ছুরি দিয়ে ভয়ভীতি দেখিয়ে নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।


গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাদের সহযোগীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে

আরও খবর