নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামী বড়ভিটা ইউনিয়ন শাখার উদ্যোগে দাওয়াতী সভা অনুষ্ঠিত


নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়ভিটা ইউনিয়ন শাখার উদ্যোগে আজ মঙ্গলবার সন্ধা ৬ ঘটিকায় বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজ মাঠে শত শত কর্মী সমর্থক এর উপস্থিতিতে এক দাওয়াতী সভার আয়োজন করা হয়েছে। 


উক্ত দাওয়াতী সভার সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়ভিটা ইউনিয়ন শাখার আমীর মোঃআব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। এছাড়াও উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ উপজেলা শাখার আমীর আব্দুর রশিদ শাহ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি ফেরদৌস আলম,সহকারী সেক্রেটারী রবিউল ইসলাম,উপজেলা সহ সেক্রেটারীও কিশোরগঞ্জ ইউনিয়ন আমীর মাওলানা শিব্বির আহমেদ সহ দলটির অন্যসকল স্থানীয় নেতৃবৃন্দরা।


এসময় বক্তারা তাদের বক্তব্যে ছাত্র জনতার জীবনের বিনিময়ে পাওয়া এ নতুন বাংলাদেশকে গড়তে সকলকে সংঘবদ্ধ হওয়ার কথা তুলে ধরেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কল্যাণকর সমাজ বিনির্মাণে যে কর্মসূচি গ্রহণ করেছে তা বাস্তবায়নে সকলকে পাশে থাকার আহ্বানও জানান তারা।উক্ত অনুষ্ঠানে উপস্থিত রনচন্ডি বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসার সুপার মোজাফফর হোসেন 

বলেন,একটি কল্যাণমূখী, আদর্শ ও ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য দরকার একদল সৎ, নীতিবান আদর্শবান নেতৃত্ব ও কর্মী বাহিনী। সৎ, দক্ষ, যোগ্য নেতৃত্ব তৈরির জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে চলছে বলে তুলে ধরেন তিনি।উক্ত অনুষ্ঠানের সঞ্চালক বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়ভিটা ইউনিয়ন শাখার সেক্রেটারি মোঃজামিউর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মনজুরুল ইসলাম রতন সহ অন্যান্যরা।

আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৩ ঘন্টা ২৫ মিনিট আগে