নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার তুহিনের স্বদেশ প্রত্যাবর্তন, নেতা-কর্মীদের অভ্যর্থনা

দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন শেষে দেশের মাটিতে প্রত্যাবর্তন করেছেন বিএনপির নির্বাহী সদস্য, নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। মঙ্গলবার (২২শে এপ্রিল) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এরপর বেলা ১২টায় রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে তাকে অভ্যর্থনা জানাতে সমবেত হওয়া নেতা-কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বক্তব্য রাখেন সাবেক এই সংসদ সদস্য। এসময় নীলফামারী জেলা, ডোমার ও ডিমলা উপজেলা বিএনপি, জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং তার শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। তার জন্য অপেক্ষারত নেতা-কর্মীদের মাঝে উচ্ছ্বাস ও উৎসব বিরাজ করছিল। ডোমার উপজেলা বিএনপির সভাপতি মোঃ রেয়াজুল ইসলাম কালু বলেন, 'দীর্ঘ ১৭ বছর পর আমাদের নেতার শুভাগমনে সকল অপূর্ণতা ঘুচে গিয়েছে। তার আগমনে আমরা আবেগাপ্লুত। বিগত সরকারের আমলে তিনি বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন। তার স্ত্রী মারা যাওয়ার পরও তাকে দেশে আসতে দেওয়া হয়নি। আমরা আমাদের নেতাকে কাছে পেয়ে অনেক আনন্দিত।' উল্লেখ্য, বিএনপি সরকারের পতনের পর এক-এগারোর সেনা সমর্থিত ফখরুদ্দিন-মঈন উদ্দিন সরকারের সময় একাধিক মামলা হয় তার বিরুদ্ধে। এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্নভাবে হয়রানির শিকার হন তিনি। জানা যায়, এপর্যন্ত তার বিরুদ্ধে দুইটি মামলায় সাজার দণ্ডাদেশ রয়েছে। তবে রায়কে প্রত্যাখ্যান করে 'রাজনৈতিক প্রতিহিংসা ও প্রহসনের রায়' আখ্যা দেয় বিএনপি। রায়ের বিরুদ্ধে আইনি লড়াইয়ের মানসিক প্রস্তুতি নিয়ে তিনি দেশে ফিরেছেন বলে জানান একাধিক বিএনপি নেতা। ইঞ্জিনিয়ার মোঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই। প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকেই বিদেশে পাড়ি জমানো বিএনপি সহ অন্যান্য দলগুলোর নির্বাসিত অনেক নেতা দেশে ফিরতে শুরু করেছেন। তারই ধারাবাহিকতায় ইঞ্জিনিয়ার মোঃ শাহরিন ইসলাম তুহিনও নিজ দেশের মাটিতে ফিরলেন।
Tag
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৩ ঘন্টা ২৪ মিনিট আগে