দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ডোমারে কাব ক্যাম্পুরী বাস্তবায়ন বাবদ চেক হস্তান্তর

নীলফামারীর ডোমার উপজেলা স্কাউটসের আয়োজনে গত ২০২৪ সালের ৭-১০ই মার্চ অনুষ্ঠিত ৮ম কাব ক্যাম্পুরী সফলভাবে সম্পন্ন করায় আনুষ্ঠানিকভাবে ক্যাম্পুরী বাস্তবায়ন বাবদ আড়াই লক্ষাধিক টাকার চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার (৯ই এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি নাজমুল আলমের কাছে আনুষ্ঠানিকভাবে চেকটি হস্তান্তর করেন স্কাউটস নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন- দিনাজপুর আঞ্চলিক স্কাউটসের সহ-সভাপতি মোঃ কোহিনূর ইসলাম, নীলফামারী জেলা স্কাউটসের কমিশনার মোঃ শাফিউল ইসলাম, আঞ্চলিক প্রতিনিধি শ্রী বিনয় রায়, শালকী মুক্ত মহাদলের সভাপতি অধ্যক্ষ মোঃ শাহিনুল ইসলাম বাবু, ডোমার উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ, নির্বাহী সদস্য মোঃ মায়েদুল ইসলাম বসুনিয়া তুর্য প্রমুখ। বাংলাদেশ স্কাউটসের প্রাথমিক বিদ্যালয় সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ (৪র্থ পর্যায়) প্রকল্পের পরিচালক মোঃ রুহুল আমিন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে জানা যায়, ডোমার উপজেলা স্কাউটসের বাস্তবায়নে গত ২০২৪ সালের ৭-১০ই মার্চ অনুষ্ঠিত কাব ক্যাম্পুরী সফলভাবে সম্পন্ন করায় রূপালী ব্যাংকের মাধ্যমে ডোমার উপজেলা স্কাউটসকে বাস্তবায়ন বাবদ ২ লাখ ৫৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। এবিষয়ে উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ বলেন, 'গতবছর সফলভাবে উপজেলা কাব ক্যাম্পুরী সম্পন্ন করায় বাংলাদেশ স্কাউটস কর্তৃক সম্মানিত করা হয়েছে। ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি নাজমুল আলমের অনবদ্য কৃতিত্বে কাব ক্যাম্পুরীটি সম্পন্ন হওয়ায় তাকে ও বাংলাদেশ স্কাউটস কর্তৃক আর্থিক সহযোগিতা প্রদান করায় সংশ্লিষ্ট সকলকে ডোমার উপজেলা স্কাউটসের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।'
Tag
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৪ ঘন্টা ২৬ মিনিট আগে