দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চিলাহাটিতে ধর্ষকের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত রনির গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ই এপ্রিল) সকাল ১১টায় উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি চৌরাস্তায় স্থানীয় যুব সমাজের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে অভিযুক্ত রনির গ্রেপ্তার দাবি করেন অংশগ্রহণকারীরা। স্থানীয়রা জানান, শনিবার (৫ই এপ্রিল) দুপুরে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের খানকা শরীফ এলাকার পাইকারটারী গ্রামে রফিকুলের শিশুকন্যা (৭)-কে তার ছেলে হাবিব (৮) গরুর ঘাস কাটার জন্য বাড়ি থেকে বস্তা আনতে বলে। এসময় শিশুকন্যাটি বাড়ির উদ্দেশ্যে বস্তা আনতে গেলে পথিমধ্যে ওতপেতে থাকা প্রতিবেশি ফজলুর রহমানের ছেলে রনি (২৪) তাকে পার্শ্ববর্তী ভুট্টাক্ষেতে টেনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। সেসময় ভুক্তভোগী শিশুটির আর্তচিৎকারে তার ভাই হাবিব দূর থেকে দেখতে পেয়ে দৌঁড়ে এসে চিৎকার চেচামেচি করলে রনি পালিয়ে যায় বলে জানা গেছে। এসময় হাবিব শিশুটিকে রক্তাক্ত অবস্থায় বাড়িতে নিয়ে আসলে পরিবারের লোকজন দ্রুত নীলফামারী সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। তবে এব্যাপারে এখন অব্ধি কোনো মামলা হয়নি। মানববন্ধনকারীরা কর্মসূচি পালন শেষে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে অভিযুক্ত রনির গ্রেপ্তারের দাবি জানান। এবিষয়ে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মশিউর রহমান জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tag
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৪ ঘন্টা ২৬ মিনিট আগে