দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

এবার সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ঢুকে পড়লো শিশু

এবার সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ঢুকে পড়লো শিশু

মোঃজয়নাল আবেদীন 


পাসপোর্ট-বোর্ডিং পাস না নিয়েই এবার নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ঢুকে পড়েছে ১০ বছরের এক শিশু। বিমানে সে ঢাকা যাওয়ার চেষ্টা করে বলে জানিয়েছে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ।

যাত্রীদের সঙ্গে রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ঢুকে পড়ে ওই শিশু।বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিকেলে রংপুর থেকে একটি বাসে চড়ে সৈয়দপুর পৌরশহরে আসে শিশুটি। এরপর বাস টার্মিনাল থেকে সন্ধ্যায় অটোরিকশাযোগে বিমানবন্দরে আসে। সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের এন্ট্রি গেট দিয়ে অন্য যাত্রীদের সঙ্গে ঢুকে পড়ে সে।

এ সময় সিভিল অ্যাভিয়েশনের সুপারভাইজার ফাহমি হাসিবের কাছে শিশুটির চলাফেরা দেখে সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদে অবৈধভাবে প্রবেশের বিষয়টি জানতে পারেন তিনি। শিশুটি বিমানযোগে ঢাকায় যাওয়ার চেষ্টায় ছিল।এ বিষয়ে রাত সাড়ে ১০টায় সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বলেন, শিশুটিকে আটকের পরই তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। এখন পর্যন্ত শিশুটির স্বজনরা বিমানবন্দরে পৌঁছেনি। বয়স কম হওয়ায় শিশুটিকে পরিবারের কাছে তুলে দেওয়া হবে।এর আগে সেপ্টেম্বর মাসে নয়-দশ বছরের এক শিশু ভিসা–পাসপোর্ট ছাড়াই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে উঠে পড়ে। পরে তাকে জিম্মায় নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করে কর্তৃপক্ষ। সারা দেশে ব্যাপক আলোচিত ছিল সেই ঘটনা।

Tag
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৪ ঘন্টা ২৬ মিনিট আগে