দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ডোমারে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু : গাড়ির চালক গ্রেপ্তার

নীলফামারীর ডোমারে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় আহিমন বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে আজ। এ ঘটনায় মোটরসাইকেলের চালক মিলন ইসলামকে (২৫) আটক করেছে পুলিশ।

রবিবার (৫ই নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বোড়াগাড়ী বাজার-পাগলীমার হাট সড়কের উত্তর মটুকপুর বুদলীর পাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে নিহত হন একই এলাকার মৃত বছির উদ্দিনের স্ত্রী আহিমন বেগম।

পরে নিহতের পুত্র আমিজারন রহমান বাদী হয়ে ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় দুপুর ১টার দিকে বোড়াগাড়ী বাজার থেকে মোটরসাইকেল চালক মিলন ইসলামকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত মিলন ইসলাম উপজেলার চিলাহাটি হাজিরহাট এলাকার আবুল কালামের পুত্র।

স্থানীয়রা জানায়, বুদলীর পাড়ে একটি ভাংড়ির দোকানে কাজ করেন নিহত আহিমন বেগম। কাজের ফাঁকে চা খেতে দোকানের বিপরীতে জাভেদের দোকানে যেতে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলটি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া বাকি আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৪ ঘন্টা ২৬ মিনিট আগে