দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ডোমারে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নীলফামারীর ডোমারে চার হাজার ১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আজ।

সোমবার (৩০শে অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম, ভূট্টা, শীতকালীন পেয়াজ, সয়াবিন ও মুগ ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো: রফিকুল ইসলাম, ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. মোঃ মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী প্রমূখ।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম বলেন, রবি মৌসুমে আবাদ বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার ১০ জন প্রান্তিক কৃষককে পর্যায়ক্রমে বীজ ও রাসায়নিক সার প্রদান করা হবে। এর মধ্যে ১ হাজার ৮০০ জন কৃষককে সরিষা বীজ এক কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি, ৯০০ জন কৃষককে গমের বীজ ২০ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে দেওয়া হবে।

অন্যদিকে, ১ হাজার ১০০ জন কৃষককে ভুট্টা বীজ ২ কেজি, ডিএপি সার ২০ কেজি ও এমওপি সার ১০ কেজি, ৯০ জন কৃষককে শীতকালীন পেয়াজ বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি, ৬০ জন কৃষককে সয়াবিন বীজ ৮ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি এবং ৬০ জন কৃষককে মুগের বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি ৫ কেজি করে প্রদান করা হবে।

Tag
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৪ ঘন্টা ২৫ মিনিট আগে