দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ডোমারের স্কাই ক্যাবল টেলিভিশনকে জরিমানা

বৈধ নিবন্ধন না থাকা ও আরেক প্রতিষ্ঠানের থেকে সংযোগ এনে ডিস ব্যবসা পরিচালনা করার অপরাধে নীলফামারীর ডোমারের স্কাই ক্যাবল টেলিভিশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার ডোমার বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করেন—সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

ভ্রাম্যমাণ আদালতে বাংলাদেশ টেলিভিশন কর্তৃক নিবন্ধন না থাকা, অবৈধভাবে ডিস ব্যবসা পরিচালনার জন্য ক্যাবল নেটওয়ার্ক ও টেলিভিশন পরিচালনা আইন-২০০৬ অনুযায়ী অভিযুক্ত স্কাই ক্যাবল টেলিভিশনের শ্যাম রায়কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি জানান, বৈধ কাগজপত্র না থাকায় গত ২৭শে সেপ্টেম্বর গণশুনানির মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানের ডিস ব্যবসা বন্ধ রাখার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেই নির্দেশনা অমান্য করে ডিস ব্যবসা পুনরায় পরিচালনা করলে অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

Tag
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৪ ঘন্টা ২৫ মিনিট আগে