দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ডোমারে ‘ব্লাড ব্যাংক-জোড়াবাড়ী' এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নীলফামারীর ডোমারে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন 'ব্লাড ব্যাংক-জোড়াবাড়ী' এর প্রধান কার্যালয় উদ্বোধন ও চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে আজ।

সোমবার (২৩শে অক্টোবর) উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় 'ব্লাড ব্যাংক-জোড়াবাড়ী' এর প্রধান কার্যালয় উদ্বোধন ও সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্লাড ব্যাংক-জোড়াবাড়ী’র প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি মোঃ সোহেল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াদ ইসলামের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন– ব্লাড ব্যাংক জোড়াবাড়ী এর উপদেষ্টা বাবুল আলম, রাকিব হাসান, মোঃ দেলোয়ার রহমান, মোঃ মফিজার রহমান মানু, মোঃ মজিবুল ইসলাম, মোঃ লিটন ইসলাম, মোঃ শাওন সরকার প্রমূখ।

আলোচনা সভায় সংগঠনের সভাপতি সোহেল রানা বলেন, বিগত ৪ বছরে সংগঠনটি এক হাজার ৭৮৯ ব্যাগ রক্তদান করতে সক্ষম হয়েছে এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

পরে ফিতা কেটে সংগঠনের নতুন প্রধান কার্যালয় উদ্বোধন ও কেক কেটে ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন সদস্যরা।

Tag
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৪ ঘন্টা ২৬ মিনিট আগে