দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আমার জন্য তোমাদের অনেক ক্ষতি হলো, সরি মা’

আমার জন্য তোমাদের অনেক ক্ষতি হলো, সরি মা’


মো:জয়নাল আবেদীন 

নীলফামারী সদর উপজেলায় রাসেল ইসলাম রানা (১৬) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৮টার দিকে সদর উপজেলার রামগঞ্জ বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। নিহত রাসেল রানা ওই এলাকার ভাঙারি ব্যবসায়ী আব্দুল হালিমের ছেলে। সে রামগঞ্জ ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণিতে পড়তো।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে দীর্ঘ দিন ধরে মানসিক রোগে ভুগছিল রাসেল। আজ বিকেলে হঠাৎ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় সে। সন্ধ্যার দিকে পরিবারের লোকজন রাসেলের রুমের মধ্যে কোনো সাড়াশব্দ না পেয়ে ডাকাডাকি করে। এরপর ঘরের বেড়ার ফাঁক দিয়ে তারা দেখেন যে রাসেল ঘরের ধরনার সাথে গামছা গলায় পেচিয়ে ফাঁস নেওয়া অবস্থায় ঝুলে আছে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চিরকুটে লেখা রয়েছে, ‘আমার নাম রানা, বাসা রামগঞ্জ চিরামিল সামনে, বাবা হালিম ভাংরির ব্যবসায়ী, আমার মৃত্যুতে যেন আমার বাবা না কাঁদে। মা ছোট ছেলেকে মানুষ করিও। আমার জন্য তোমাদের অনেক ক্ষতি হলো, সরি মা। (I Love You) মা। আল্লাহ হাফেজ। ’

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, গলায় ফাঁস দিয়ে এক কিশোর আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Tag
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৪ ঘন্টা ২৬ মিনিট আগে