দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ডোমার মহিলা ডিগ্রী কলেজে ‘শেখ রাসেল দিবস’ উদযাপিত

‘কাঁদছে নদী, কাঁদছে সাগর, কাঁদছে মেঘদল- কোথায় গেল রাসেল সোনা, সবার চোখে জল’– কবিতার এই পঙক্তিকে সামনে রেখে নীলফামারীর ডোমার মহিলা ডিগ্রী কলেজে ‘শেখ রাসেল দিবস-২০২৩’ উদযাপন করা হয়েছে।

বুধবার (১৮ই অক্টোবর) সকালে ডোমার মহিলা ডিগ্রী কলেজে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত আনন্দ র‍্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি, দোয়া মাহফিল, কবিতা পাঠ, চিত্রাঙ্কন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ডোমার মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল।

ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শাহিনুল ইসলাম বাবুর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার প্রেসক্লাবের সভাপতি ও কলেজের গভর্নিং বডির সদস্য আসাদুজ্জামান চয়ন, সদস্য মোঃ নুরুল ইসলাম বিএসসি, ডোমার মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোঃ লতিফুল করিম, সহকারী অধ্যাপক আবু ফাত্তাহ্ কামাল পাখি, মহিউদ্দিন আহমেদ প্রমূখ।

এর আগে, কলেজ চত্বর থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজের নতুন একাডেমিক ভবনের সামনে সমবেত হয়ে বৃক্ষরোপণ করা হয়। এরপর কবিতা পাঠ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পরে সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীর অংশগ্রহণে বঙ্গবন্ধু পুত্র শহীদ শেখ রাসেলের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Tag
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৪ ঘন্টা ২৬ মিনিট আগে