নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা সমূহের সেপ্টেম্বর মাসের পরিসংখ্যান প্রকাশ

নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলতি বছরের গত সেপ্টেম্বর মাসে জনসাধারণকে প্রদত্ত সেবা সমূহের মাসিক পরিসংখ্যান প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার (৭ই অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ লায়লা ইয়াসমিন চৌধুরী মাসিক পরিসংখ্যান প্রকাশ করেন। এতে গত মাসে প্রায় সাড়ে ১১ হাজার রোগী সেবা নিয়েছেন বলে জানানো হয়।

পরিসংখ্যান অনুযায়ী, গত সেপ্টেম্বরে হাসপাতালের বহির্বিভাগে ৭ হাজার ৬৮৬ জন, অন্তঃবিভাগে ১ হাজার ৫৫৬ জন ও জরুরি বিভাগে ২ হাজার ১৮৩ জন রোগী সেবা নিয়েছেন। এছাড়া হাসপাতালের শয্যা দখলের হার পৌঁছেছে ২০৮ ভাগ।

আরও জানানো হয়, হাসপাতালের গর্ভবতী ও প্রসূতি বিভাগে প্রসব পরবর্তী সেবা (এএনসি) নিয়েছেন ৫২৫ জন ও প্রসব পূর্ববর্তী সেবা (পিএনসি) নিয়েছেন ২৯৩ জন নারী। এছাড়া এখানে নরমাল ডেলিভারির মাধ্যমে ১২২টি ও সিজারিয়ান অপারেশনের মাধ্যমে গত সেপ্টেম্বর মাসে ৩০টি বাচ্চা প্রসব করা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, গত মাসে হাইড্রোসিল অপারেশন ৩টি, হার্নিয়া অপারেশন ৪টি, অ্যাপেন্ডিসেকটোমি অপারেশন ১টি, ভ্যাজাইনাল হিস্টেরেক্টোমি অপারেশন ১টি ও সেবেসিয়াস সিস্ট অপারেশন হয়েছে ২টি। এছাড়া জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য ১ হাজার ১৮৮ জনের ভায়া টেস্টে শনাক্ত হয়েছেন ১১ জন নারী।

Tag
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৩ ঘন্টা ২৪ মিনিট আগে