নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ডোমারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপকার, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে র‍্যালি ও আলোচনা সভা করেছে আওয়ামী লীগ।

শুক্রবার (২৯শে সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলার বাটার মোড় রুবেল চত্বর থেকে ডোমার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে একটি র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে আলোচনা সভায় সমবেত হয়।

ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. মোঃ মনোয়ার হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমান, অধ্যাপক করিমুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আসমা সিদ্দিকা বেবী, সাংগঠনিক সম্পাদক মোঃ মতিউর রহমান রুবেল, দপ্তর সম্পাদক মোঃ সাজ্জাদুল ইসলাম শুভ, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সম্পাদক শিল্পী আক্তার বানু প্রমূখ সহ বিভিন্ন ইউনিয়ন শাখা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এছাড়া আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, আওয়ামী মৎস্যজীবী লীগ, তাঁতী লীগ, মহিলা আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা শুভেচ্ছা বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে উদযাপন করা হয়।

Tag
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৩ ঘন্টা ২৫ মিনিট আগে