নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ডোমারে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নীলফামারীর ডোমারে আড়ার সাথে দড়ি দিয়ে ফাঁস টানিয়ে আত্মহত্যাকারী মতিউর রহমান (১৮) নামে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ।

রবিবার (২৪শে সেপ্টেম্বর) উপজেলার সোনারায় ইউনিয়নের টংবান্ধা এলাকায় ঘটনাটি ঘটে। বিকালে আত্মহননকারীর নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মতিউর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের টংবান্ধা এলাকার ইসমাইল হোসেনের পুত্র।

জানা যায়, নিহত মতিউরের বাবা-মা জীবিকার তাগিদে নরসিংদীতে থাকেন। ভাই-বোনরা মিলে একসাথে সোনারায় ইউনিয়নের টংবান্ধায় থাকেন তারা। রাতে সে খাবার খেয়ে তার ঘরে গিয়ে শুয়ে পড়ে। দিনরাত বৃষ্টি হওয়ায় বাড়ির সবাই দেড়িতে ঘুম থেকে উঠে।

ঘটনা সুত্রে আরও জানা যায়, তার বড়বোন মর্জিনা আক্তার সকালের নাস্তা তৈরি করে তাকে ডাকতে গেলে কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি মারতেই তার ছোটভাইকে ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এবিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন এলেই প্রকৃত ঘটনা জানা যাবে।

Tag
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৩ ঘন্টা ২৪ মিনিট আগে