নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নেত্রকোণায় সাংবাদিকদের বিক্ষোভ

আব্দুর রহমান ঈশান - রিপোর্টার

প্রকাশের সময়: 24-03-2023 04:45:36 am


নেত্রকোনা জেলা প্রেসক্লাব নির্বাচন স্থগিতাদেশের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাংবাদিকরা। দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শহরের মোক্তারপাড়া পৌরসভার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।


এর আগে বুধবার (২২ মার্চ) সকাল থেকে জেলা প্রেসক্লাবের নির্ধারিত নির্বাচনের তারিখে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও প্রতিবাদ সভা পালন করছেন সাংবাদিকরা।


জেলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পালের সভাপতিত্বে প্রহসনের রায় দেয়ার প্রতিবাদ জানিয়ে বিচারকের অপসারণ দাবি করেন সাংবাদিক নেতারা।


এ সময় বক্তারা বলেন, আদালত থেকে রায় ঘোষণা হওয়ার আগে থেকেই নির্বাচন স্থগিতাদেশ হওয়ার কথা সামাজিক যোগাযোগমাধ্যমসহ সাধারণ মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়। যে কারণে সাংবাদিকরা এ রায়কে প্রেসক্লাবের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক প্রহসনের রায় বলে আখ্যায়িত করেন।


উল্লেখ্য, ২২ মার্চ প্রেসক্লাব নির্বাচনে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও গঠনতন্ত্র অনুযায়ী যোগ্যতা না থাকায় এক সাংবাদিকের সদস্যপদ দেয়া হয়নি। তার করা মামলার পরিপ্রেক্ষিতে ২১ মার্চ মঙ্গলবার উভয় পক্ষের দীর্ঘ শুনানি করেন আদালত। পরে ভোটগ্রহণে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মো. আরিফুল ইসলাম।


আরও খবর

দুর্গাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৩৭ দিন ১৫ ঘন্টা ৫২ মিনিট আগে


দুর্গাপুরে রেল লাইন

১৩৭ দিন ১৫ ঘন্টা ৫৭ মিনিট আগে


দূর্গাপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

১৩৯ দিন ১৪ ঘন্টা ৪২ মিনিট আগে



মায়ের আঁচলই শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়...

১৪০ দিন ৭ ঘন্টা ১২ মিনিট আগে



ও আর হ্যাঁ মা, সাথে এও বলো, আমি আছিয়া বলছি...!

৫৬৭ দিন ৩ ঘন্টা ২১ মিনিট আগে