নেত্রকোনা-১ আসনে নৌকার মনোনয়ন পেলেন মোশতাক আহমেদ রুহী
নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে নৌকার মনোনয়ন পেলেন প্রাক্তন এমপি ও বর্তমান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোশতাক আহমেদ রুহী। রবিবার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়নের এ তালিকা ঘোষণা করেছেন।
জানা যায়, নেত্রকোনা-১ আসনে আওয়ামী লীগের ২২ জন নেতা নৌকা প্রতীকের জন্য মনোনয়ন দাখিল করলেও যাচাই বাছাইয়ের পর মোশতাক আহমেদ রুহীকে মনোনীত করে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।
নেত্রকোনা-১ আসন থেকে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে ২০০৮ সালের জাতীয় নির্বাচনে মোশতাক আহমেদ রুহী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এদিকে তার মনোনয়ন পাওয়ার বিষয়টি জানার পর নেত্রকোনা-১ আসনের নেতা কর্মীরা মিষ্টি বিতরণ সহ আনন্দ মিছিল বের করে।
৪৭ দিন ২৩ ঘন্টা ১৩ মিনিট আগে
১৩৭ দিন ১২ ঘন্টা ২১ মিনিট আগে
১৩৭ দিন ১২ ঘন্টা ২৭ মিনিট আগে
১৩৯ দিন ১১ ঘন্টা ১১ মিনিট আগে
১৪০ দিন ৩ ঘন্টা ৩২ মিনিট আগে
১৪০ দিন ৩ ঘন্টা ৪১ মিনিট আগে
৫৪৯ দিন ২ ঘন্টা ৫২ মিনিট আগে
৫৬৬ দিন ২৩ ঘন্টা ৫০ মিনিট আগে