নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নেত্রকোনায় সমাবেশে হামলা

চিত্র

নেত্রকোনায় সমাবেশে হামলা

নেত্রকোনায় কমিউনিস্ট পার্টির সমাবেশে হামলা হয়েছে। এতে পার্টির কেন্দ্রীয় সভাপতিসহ অন্তত ৩৫ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় শহরের ছোটবাজারে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

কমিউনিস্ট পার্টির নেতাকর্মীদের দাবি, সমাবেশ শেষে তারা দলীয় স্লোগান নিয়ে শহিদ মিনার থেকে বের হচ্ছিলেন। এ সময় পুলিশ তাদের ওপর হামলা চালান। এতে সিপিবির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাহ আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য চিকিৎসক দীবালোক সিংহ, সদস্য জলি তালুকদার, জেলা কমিটির সভাপতি নলিনী কান্ত সরকারসহ ৩৫ নেতাকর্মী আহত হন। পুলিশ লাঠিচার্জ করে জেলা সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য মো. মোস্তফা কামাল ও জেলা ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ আজিজুর রহমান ওরফে সায়েমকে আটক করে নিয়ে যায়।

হামলার শিকার সিপিবির জেলা সভাপতি নলিনী কান্ত সরকার বলেন, ‘শান্তিপূর্ণ সমাবেশ শেষ করে শহিদ মিনারের পাদদেশ থেকে নেতাকর্মীরা বের হচ্ছিলেন। শহিদ মিনারের ভেতরেই সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক ও নেত্রকোনা থানার ওসি মো. লুৎফুর রহমানের নেতৃত্বে পুলিশ বাধা দিয়ে লাঠিচার্জ চালায়। কিছুক্ষণের মধ্যে সরকারি দলের নামধারী উচ্ছৃঙ্খল যুবকেরা স্লোগান নিয়ে এসে পুলিশের সামনে আরেক দফা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা ও ভাঙচুর চালায়। এতে আমাদের অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন।’

নেত্রকোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান বলেন, ‘তাদের বাধা দেওয়ায় নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে। এ সময় পুলিশ দুজনকে আটক করেছে।’

আরও খবর

দুর্গাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৩৭ দিন ১২ ঘন্টা ৪৩ মিনিট আগে


দুর্গাপুরে রেল লাইন

১৩৭ দিন ১২ ঘন্টা ৪৯ মিনিট আগে


দূর্গাপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

১৩৯ দিন ১১ ঘন্টা ৩৩ মিনিট আগে



মায়ের আঁচলই শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়...

১৪০ দিন ৪ ঘন্টা ৩ মিনিট আগে