কলমাকান্দায় ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালিত
মোঃফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলা বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে।
শনিবার ( ২৩ সেপ্টেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় কলমাকান্দা চক্ষু হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মেডিকেল প্র্যাকটিস, বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রন অধ্যাদেশ ১৯৮২ এর ১৩(২) ধারা অনুসারে উক্ত অর্থদন্ড আরোপ করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আল-মামুন ও কলমাকান্দা থানা পুলিশের একটি টিম।ক্লিনিকের লাইসেন্স নবায়ন না থাকায় এ জরিমানা আরোপ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শহিদুল ইসলাম জানান, ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
৪৮ দিন ৪২ মিনিট আগে
১৩৭ দিন ১৩ ঘন্টা ৫০ মিনিট আগে
১৩৭ দিন ১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৩৯ দিন ১২ ঘন্টা ৪০ মিনিট আগে
১৪০ দিন ৫ ঘন্টা ১ মিনিট আগে
১৪০ দিন ৫ ঘন্টা ১০ মিনিট আগে
৫৪৯ দিন ৪ ঘন্টা ২১ মিনিট আগে
৫৬৭ দিন ১ ঘন্টা ১৯ মিনিট আগে