মোঃফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা: নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহিদুল ইসলাম নাজিরপুর বাজারে লাইসেন্স বিহিন করাত কলে ("স" মিল) এ অভিযান পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমান আদালত মোঃ নুরুল ইসলামকে ৫ হাজার টাকা ও মোঃ ইদ্রিস আলীকে ৩ হাজার টাকা করে জরিমানা করেছেন। এছাড়াও রাস্তার উপর ও আশে-পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা গাছ ও কাঠ অপসারন করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিব ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জানান এধরনের অভিযান অব্যাহত থাকবে। কলমাকান্দা থানা পুলিশ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।
৪৮ দিন ৪২ মিনিট আগে
১৩৭ দিন ১৩ ঘন্টা ৫০ মিনিট আগে
১৩৭ দিন ১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৩৯ দিন ১২ ঘন্টা ৪০ মিনিট আগে
১৪০ দিন ৫ ঘন্টা ১ মিনিট আগে
১৪০ দিন ৫ ঘন্টা ১০ মিনিট আগে
৫৪৯ দিন ৪ ঘন্টা ২১ মিনিট আগে
৫৬৭ দিন ১ ঘন্টা ২০ মিনিট আগে