নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঘোড়াশাল - পলাশ ফার্টিলাইজার শ্রমিক কর্মচারীদের ৫ দফা দাবিতে মানববন্ধন

ঘোড়াশাল - পলাশ ফার্টিলাইজার শ্রমিক কর্মচারীদের ৫ দফা দাবিতে মানববন্ধন 

‎

‎

মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ (নরসিংদী) 



                                        নরসিংদীর পলাশে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার এ কর্মরত শ্রমিক কর্মচারীরা ‎এক কর্পোরেশন এক কমিশন সহ ৫ দফা দাবিতে  গেইট মিটিং ও মানববন্ধন করেছে। 


১৭ নভেম্বর ২০২৫ রোজ সোমবার সকালে কারখানাটির প্রধান গেইটের সামনে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি এমপ্লয়ীজ ইউনিয়নের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। 

‎

                  ফার্টিলাইজার ‎এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি শেখ ফরিদের সভাপতিত্বে গেইট মিটিং ও মানববন্ধনে এমপ্লয়ীজ ইউনিয়নের কার্যকরী সভাপতি  হাবিবুর রহমান বলেন, প্রশাসনে এখনো ফ্যাসিষ্ট সরকারের দালালরা অবস্থান করছে এবং বিভিন্ন আইন ও নীতিমালা প্রণয়ন করে শ্রমিক কর্মচারীদের পদোন্নতি জটিলতা তৈরি করেছে।তিনি তার বক্তব্যে আগামী ১৪ কর্ম দিবসের মধ্যে ১৩৭ জনের অটো পদোন্নতি ও ৯৯ জনের সাধারণ পদোন্নতি ও ২৪ ঘন্টার মধ্যে ইউরিয়া প্লান্ট ইনচার্জকে অপসারনের দাবি করেন। 


                      উক্ত গেইট মিটিং ও মানববন্ধনে অনুষ্ঠানে  এমপ্লয়িজ ইউনিয়নের সহ-সভাপতি ইফতেখারুল হক গাজী, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক  প্রদীপ চন্দ্র দাস, পলাশ থানা শ্রমিক দলের সভাপতি ও বাংলাদেশ ওয়ার্কার্স ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন ভূইয়াসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  মানববন্ধন শেষে শ্রমিক কর্মচারিরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সার কারখানার প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। 

‎

                                    মানববন্ধনে ‎অবস্হানরত বক্তারা শ্রমিক কর্মচারীদের পদোন্নতি প্রদান, কারখানার জনবল সেট-আপ সংশোধন, পে কমিশন ভুক্ত শ্রমিকদের ন্যায় জাতীয় মজুরি কমিশনভুক্তদের ৫ শতাংশ ও ১৫ শতাংশ বিশেষ প্রনোদনা দ্রুত কার্যকর ও ইউরিয়া প্লান্ট ইনচার্জ এর দ্রুত অপসারণ সহ  উল্লেখিত সকল দাবি না মানা হলে এমপ্লয়ীজ ইউনিয়নের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুশিয়ারি প্রদান করে। তাছাড়া  আন্দোলনের ফলে কারখানায় উৎপাদনশীলতার  ব্যাঘাত ঘটলে ও তার দায়  কর্তৃপক্ষকে বহন করতে হবে বলে জানান। 

Tag
আরও খবর




পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

৪২ দিন ১ ঘন্টা ৪৯ মিনিট আগে