নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পলাশে মা ইলিশ সংরক্ষণ অভিযান -২০২৫

পলাশে মা ইলিশ সংরক্ষণ অভিযান -২০২৫


মোহাম্মদ মিনার হোসেন খান,পলাশ - নরসিংদী 



                 নরসিংদীর পলাশে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় “মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫” এর অংশ হিসেবে উপজেলার শীতলক্ষ্যা নদীতে  মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

     ১৪ অক্টোবর ২০২৫ রোজ মঙ্গলবার  বিকেল তিনটায় পলাশ উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর সিদ্দিকী এর নেতৃত্বে পলাশ বাজার সংলগ্ন শীতলক্ষা নদীতে এ অভিযান পরিচালিত হয়।

              অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী  আব্দুল্লাহ আল রাশেদী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  কাউসার আলম সরকার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদা আক্তার, উপজেলা আইসিটি কর্মকর্তা সাদিয়া আফরিন কেয়া, এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পলাশ থানা পুলিশ  মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন। 

অভিযান চলাকালে প্রায় দুই হাজার (২০০০) মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে এসব জাল তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় জাতীয় পুরষ্কার প্রাপ্ত মৎস্য চাষী সোহরাব হোসেন উপস্থিত ছিলেন। 

       মোবাইল কোর্ট শেষে ইউএনও আবু বক্কর সিদ্দিকী বলেন,“মা ইলিশ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে। সরকারের নির্দেশনা অনুযায়ী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময় কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
Tag
আরও খবর




পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

৪২ দিন ২ ঘন্টা ৫৬ মিনিট আগে