নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পলাশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পলাশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত


মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ নরসিংদী 



           'সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নরসিংদীর পলাশ উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫।

                    সোমবার (১৩ অক্টোবর) সকালে পলাশ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পালন করা হয় ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’। দিবসটি উপলক্ষে পলাশ উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালী নিয়ে উপজেলার বিভিন্ন প্রধান সড়ক গুলো ঘুরে উপজেলার শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। এরপর শহীদ মিনার চত্বরে জনগণের সচেতনতা বৃদ্ধি ও বিপদ মোকাবিলায় সার্বিক প্রস্তুতি জোরদার করার জন্য সচেতনতা মূলক বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করেন পলাশ উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা  আবুবক্কর সিদ্দিকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকীন মাশরুর খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো.কাউছার আলম সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার প্রমূখ।

    এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকী বলেন,১৯৮৯ সাল থেকে জাতিসংঘের উদ্যোগে প্রতিবছর ১৩ অক্টোবর দিনটি পালিত হয়ে আসছে। বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প কিংবা খরা সহ প্রতিটি দুর্যোগ মানবজীবনে গভীর প্রভাব ফেলে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।যেন বাংলার মানুষকে সচেতন করে দুর্যোগ মোকাবিলায় পূর্ব প্রস্তুতি নেওয়া যায়।

Tag
আরও খবর




পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

৪২ দিন ১ ঘন্টা ৪৯ মিনিট আগে