নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আমরা চাই জনগণের গনতান্ত্রিক অধিকার - ড. আবদুল মঈন খান

আমরা চাই জনগণের গনতান্ত্রিক অধিকার - ড. আবদুল মঈন খান 


মোহাম্মদ মিনার হোসেন খান,  পলাশ উপজেলা প্রতিনিধি 


                    নরসিংদীর পলাশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, আমরা এদেশ থেকে স্বৈরাচারকে বিদায় করে গণতন্ত্রের পথ উন্মুক্ত করেছি।আমরা ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরতন্ত্র থেকে মুক্তি পেয়েছি। আজ থেকে ১ বছর আগে সেই ছাত্র-জনতার বিপ্লব চূরান্ত পর্যায়ে এসেছিল বিএনপি ও গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দলের দীর্ঘ ১৫ বছরের সংগ্রামের ফলে।

                   ১৯ সেপ্টেম্বর ২০২৫ রোজ শুক্রবার বিকেলে পলাশ উপজেলার পণ্ডিতপাড়া গ্রামে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক পথসভায় মঈন খান  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

                       ড. আবদুল মঈন খান বলেন, বাংলাদেশকে গণতন্ত্রে রুপান্তর করতে হবে। আগামীতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আপনারা যাকে খুশি তাকে ভোট দিবেন। কেউ যেন কারো ভোট ছিনিয়ে নিতে পারে না, যেটা আওয়ামীলীগ করেছিল। আমরা চাই আপনাদের গণতান্ত্রিক অধিকার যেন কেউ কেড়ে নিতে পারে না, তাই আপনারা নিজের অধিকার নিজেরা প্রতিষ্ঠা করবেন।

                           তিনি আরও বলেন, বিএনপি সেই গণতন্ত্রের কথা বলে যেই গণতন্ত্রে মানুষের ভোটের অধিকার, অর্থনৈতিক অধিকার ও স্বাধীনভাবে কথা বলার অধিকার নিশ্চিত হয়। আমরা কারও উপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করি না। আমরা রাজনীতি করি মানুষের কথা ও উপদেশ শুনে। মানুষ যা চায় তা কিন্তু আমরা করতে বাধ্য থাকি আর এটাই হচ্ছে গণতন্ত্রের রীতিনীতি। তাছাড়া  বিএনপি চায় আগামীতে যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণ জাতীয় সংসদের মাধ্যমে বাংলাদেশের উপর তাদের গণতান্ত্রিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করবেন।

                 ড. আবদুল মঈন খান ১৯৯১ সালে এমপি নির্বাচিত হয়ে পলাশে নিরলস ভাবে উন্নয়ন করেছিলেন উল্লেখ করে বলেন, পলাশ একটি শান্তিপূর্ণ এলাকা যেখানে আমরা সকলে ধনী-দরিদ্র, জাতি ধর্ম, বর্ণ কোনো ভেদাভেদ না করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। আমাদের প্রতিবেশী দেশ ভারতে যখন বাবরী মসজিদ ভাঙা হয় তখন আমি বিদেশে ছিলাম। সেখান থেকে নরসিংদীর এসপি ডিসিকে আমি নির্দেশ দিয়েছিলাম, এ ঘটনায় বাংলাদেশে কোথায় কি হচ্ছে এটা বিবেচ্য বিষয় নয়, কিন্তু পলাশে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং কারও গায়ে যেন ফুলের ছোয়া না পড়ে।

                 পথসভায় আরও উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর  সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, জিনারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লা, পলাশ থানা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন সহ বিএনপির অংগ সংগঠনের নেতা-কর্মী ও পন্ডিতপাড়া এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। 


Tag
আরও খবর




পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

৪২ দিন ২ ঘন্টা ৫৬ মিনিট আগে